গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মোছা. মরিয়ম বেগম বাংলানিউজকে বলেন, প্রকল্পের আওতায় ১২তলা ভবন নির্মাণ করা হবে। ভবন নির্মাণের পরে বই ও সাময়িকী কেনা হবে।
তিনি আরও বলেন, প্রকল্পের আওতায় আধুনিক সুবিধাদি সম্বলিত বহুতল ভবন নির্মাণের মাধ্যমে অবকাঠামোগতভাবে গণগ্রন্থাগার অধিদপ্তরের প্রধান কার্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। অবকাঠামো এবং প্রযুক্তিগত সুবিধাদি বৃদ্ধির মাধ্যমে পাঠক, গবেষক, তথ্য আহরণকারী ব্যক্তিসহ সর্বসাধারণের কাছে গণগ্রন্থাগারের ভূমিকাকে আরও অধিক আকর্ষণীয় করা হবে।
কবি সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সামগ্রিক সেবাদানের পরিধি ও গুণগত মান বাড়ানো, প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে জাতীয় গ্রন্থকেন্দ্রের সব জনবল ও কার্যক্রমকে এ ভবনে সংস্থাপনসহ দেশের সব সরকারি গ্রন্থাগারের কর্মকাণ্ড কেন্দ্রীয়ভাবে সমন্বয় করা হবে।
