বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ৷
শুক্রবার(২০ আগষ্ট) মরহুম ডাঃ আ, আ, ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) জেলা স্টেডিয়াম মাঠে বিকাল চারটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ বালক, বালিকাদের (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসক মোঃ মন্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি (এমপি)।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব) দেবেন্দ্রনাথ ওরাঁও, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম (তসি), সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর আলম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান রজ্জু সহ অন্যান্যরা।
বালকদের প্রথম খেলায় সদর উপজেলা ফুটবল দল ও শিবগঞ্জ উপজেলা ফুটবল দলের মধ্যে নির্ধারিত সময়ে গোল শুন্য ভাবে শেষ হওয়ায় ট্রাইবেকারে চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলা ৪-৩ গোলে শিবগঞ্জ উপজেলা ফুটবল দল কে হারিয়ে চাম্পিয়ন হয় এবং দ্বিতীয় খেলায় বালিকাদের, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ ৪-২ গোলে শিবগঞ্জ উপজেলা পরিষদকে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ// ফয়সাল আজম অপু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম