নাটোরের বড়াইগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মৃধার সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার ২১ আগস্ট বিকেলে থানা চত্বরে এ মত বিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক শামসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। এসময় বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, কার্য্যনির্বাহি সদস্য মোতালেব হোসেন, আজাদুল বারী, মুজাহিদ হোসেন,মোঃ শাহ আলম, মোসলেম উদ্দিন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসি নজরুল ইসলাম মৃধা তার বক্তব্যে অপরাধ সংক্রান্ত তথ্য প্রদান করে পুলিশকে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি অপরাধ দমন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক গতিতে চলমান রাখতে সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতামুলক সহাবস্থান কামনা করেন।
মোঃ শাহ আলম, বড়াইগ্রাম
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম