‘অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা আবাসন নির্মাণ প্রকল্পে’র আওতায় প্রথম পর্যায়ে ঈশ্বরদীর ৬ অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন প্রধানমন্ত্রীর 'বীর নিবাস'।
সোমবার (১৫ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে লটারির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের এই বাড়ি নির্মাণের জন্য ঠিকাদার নির্বাচন করা হয়।
উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থা শাখার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুজ্জামান প্রিন্স,বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, সমবায় অফিসার আমজাদ হোসেনসহ ঠিকাদার ও সুধিজন উপস্থিত ছিলেন।
জানা যায়, আবাসনের জন্য আবেদনকারী ৪৬ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার মধ্যে ১২জনকে নির্বাচন করা হয়। প্রথম পর্যায়ে ৬ জনের বাড়ি নির্মাণের জন্য টেন্ডারে অংশগ্রহণকারী ১২২ ঠিকাদারের মধ্য হতে উন্মুক্ত লটারির মাধ্যমে মেসার্স বিসমিল্লাহ বিল্ডার্স নির্বাচত হয়েছে। প্রতিটি বাড়ি নির্মাণের প্রাক্কলিত ১৩ লাখ ৪৩ হাজার ব্যয় ধরা হয়েছে।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব বিশ্বাস এসময় বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য আমরা বাংলাদেশ পেয়েছি। শেষ বয়সে মাননীয় প্রধানমন্ত্রী অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য শান্তির নীড় বানিয়ে দিচ্ছেন। বাড়ি নির্মাণে যেন কোন দূর্নীতি না হয় এজন্য সকলকে সজাগ থাকতে হবে। নিজের বাড়ির মতো করে এই নির্মাণ কাজ করার জন্য তিনি ঠিকাদারদের অনুরোধ জানিয়েছেন।
ইউএনও ইমরুল কায়েস বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদানের পাশাপাশি এখন অস্বচ্ছলদের জন্য বাড়ি বানিয়ে দিচ্ছেন। নির্মাণ কাজ স্বচ্ছতার সাথে সম্পন্ন এবং কাজের গুণগতমান যাতে নিম্মমানের না হয়, এদিকে খেযাল রাখার জন্য তিনি ঠিকাদারদের আহব্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম