এস এম রিমন হোসেন স্টাফ রিপোর্টার,:
ঈশ্বরদী উপজেলায় পাকশী ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের ইস্তা পশ্চিমপাড়ায় মরহুম তুহিন হোসেন স্মৃতি সংঘের আয়োজনে মরহুম তুহিন হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫-ফেব্রুয়ারি) রাত ৮:০০ টায় ইস্তা পশ্চিমপাড়া স্থানীয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে শতাধিক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা - ৪ আসনের(ঈশ্বরদী- আটঘরিয়া) মাননীয় সংসদ সদস্য মুজিব বাহিনীর আঞ্চলিক প্রধান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
যুবলীগ নেতা কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও আহম্মেদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন আপনার পাবনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, আব্দুস সালাম প্রাং।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কলাম আজাদ মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালমান খান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জি এস মাসুদ রানা, পি এস রাজন মালিথা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি
বীর মুক্তিযোদ্ধা নুর আলী, যুগ্ন সম্পাদক এস এম জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মিঠু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনালে তিহা বিশ্বাস একাদশ বনাম মায়া এন্টার প্রাইজ
একাদশ অংশগ্রহণ করে। এতে ২১/১৭ পয়েন্টে মায়া এন্টার প্রাইজ একাদশকে হারিয়ে তিহা বিশ্বাস একাদশ দল চ্যাম্পিয়ন ট্রপি জয়লাভ অর্জন করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মধ্যে ট্রপি বিতরণ করেন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ শিরোপা অর্জন করে তানজিদ হাসান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম