দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ঈশ্বরদীতে সহপাঠী আরিফুল ইসলাম (১৫)কে পিটিয়ে আহত করেছে চার বখাটে। রবিবার বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে এ ঘটনা ঘটে। সহপাঠী আরিফুল ওই স্কুল ছাত্রীর সম্পর্কে চাচা।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রবিবার বিকেলে মানিকনগর গ্রামে আরিফুলকে পথিমধ্যে একা পেয়ে সৌরভ, সৌকত ও তাদের দুই বন্ধু মিলে লোহার রড ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আরিফুলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আরিফুলের বাবা সাইদুল ইসলাম মানিকনগর গ্রামের আমিরুল ইসলামের দুই যমজ ছেলে সৌকত হোসেন (১৭) ও সৌরভ হোসেন (১৭) এবং ইয়ার আলীর ছেলে ইমরান ইমরান (১৮) ও আইনুল ইসলামের ছেলে আকাশকে (১৮) কে আসামী করে রাতে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ সোমবার জানান, এঘটনার একটি লিখিত অভিযোগ রাতে পেয়েছি। তদন্ত করা হচ্ছে, অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম