ঈশ্বরদীতে এস এস সি ৯৪ ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৩০ এপ্রিল) ঈশ্বরদী ফুড গার্ডেন পার্টি সেন্টারের ৩য় তলায় ৯৪ ব্যাচের বন্ধুদের আয়োজনে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
বন্ধু নিয়ে কবিতা, বন্ধু মানে মস্ত আকাশ, আকাশ ভরা নীল। বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত গাঙচিল। বন্ধু মানে ঝুম বৃষ্টি বন্ধু দখিন হাওয়া। বন্ধু মানে অল্প খাবার দু’জন মিলে খাওয়া।
সামাজিক জীব হিসেবে মানুষের পক্ষে সমাজে একা বসবাস করা সম্ভব নয়। নিঃসঙ্গতা কাটানোর জন্য, বিপদে সহযোগিতা পাওয়ার জন্য সামগ্রিকভবে সাহচর্য লাভের জন্য একজন বন্ধুর একান্ত প্রয়োজন। মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে একজন ভালো বন্ধুর প্রয়োজন। কারণ, একজন প্রকৃত বন্ধু জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্নার অংশীদার হয়।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ১৯৯৪ ব্যাচের বন্ধুদের মধ্যে ড. শফিকুল ইসলাম, লিটন, হাবিব, মহরম, আশরাফুল ইসলাম সবুজ. মইনুল, এস আই নুরুজ্জামান, নাসিম, মিশুক প্রধানের ডাকে সাড়া দিয়ে এস.এস.সি ৯৪ ব্যাচের প্রায় দেড় শতাধিক বন্ধুর মিলনমেলায় পরিণত হয়
অনুষ্ঠান সম্পর্কে আয়োজক কমিটি জানায়, আয়োজন সফল হয় তখনই যখন আমাদের সেই চিরচেনা বন্ধুদের পুরনো মুখগুলো দেখতে পাই। তাই এবারও বলবো সফলভাবেই শেষ করতে পেরেছি আমাদের এ আয়োজন। সময়ের সাথে সাথে আজ সবাই ব্যস্ত। সবার সাথে সবার আজ দেখা হয় না। তাই সবাইকে মিলিত করার জন্য প্রতিবছর আমাদের এ আয়োজন থাকে। ইনশাআল্লাহ সামনের দিকেও আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম