এস এম রিমন হোসেন, স্টাফ রিপোর্টার:
বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে পাবনা ,ঈশ্বরদী -আটঘরিয়া ও দেশবাসিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পাবনা -৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।
নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বার্তায় তিনি বলেছেন, ‘বাংলা নববর্ষ বাঙালি জাতির আবহমানকালের সর্বজনীন ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসব যা বাঙালির জীবনাচার, চিন্তা-চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে আছে একাকার হয়ে। বাংলা নববর্ষ তাই কেবল আনুষ্ঠানিকতানির্ভর কোনো উৎসব নয়; তা বাঙালির ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক চেতনা, শেকড় সন্ধানের মহান চেতনাবাহী দিন।
প্রতিবছর পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তা বিকাশের প্রবল শক্তি নিয়ে উপস্থিত হয়। বাংলা নববর্ষ ১৪২৯ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি-মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করছি।’
দেশবাসীসহ প্রবাসে বসবাসরত বাঙালিদের তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম