পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।
বুধবার (১৩ এপ্রিল) পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম ওসি আসাদুজ্জামান আসাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মার্চ-২২ এর বিভিন্ন কাজের দক্ষতার উপরে এই পুরস্কার প্রদান করা হয়। গত মার্চ মাসে সংঘটিত বিভিন্ন অপরাধ ও থানার ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিস্পত্তি, আইন শৃংখলা বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের ভিত্তিতে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রোকনুজ্জমান সরকার , অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব ঈশ্বরদী সার্কেল, শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) , আরজুমা আকতার, সহকারী পুলিশ সুপার, এসএএফ, সজীব শাহরীন সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ গন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, পাবনা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, পাবনা , কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই, পাবনা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম