ঈশ্বরদী মহিলা কলেজে শিক্ষক ও কর্মচারীসহ তিনজনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় ঈশ্বরদী মহিলা কলেজ মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস।
ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমানের সভাপতিত্বে ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম আজাদ এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা মুহাদা তানজিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য, ই.ম বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, শরাফাত হোসেন খান মুন, সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার হেনা, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান গুলশান আরা খাতুন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা খাতুন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সাইদুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান আনসারুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আ.ম মাহমুদ সুজন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান চঞ্চল প্রমূখ।
বিদায়ী শিক্ষক কর্মচারীর মধ্যে বক্তব্য দেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদা ইয়াসমিন, অফিস সহকারী বিথীকা রানী কুন্ডু, অফিস সহায়ক আবুল কাশেম।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার, একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, কলেজে কর্মরত শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিদায়ীদের উপহার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং সকলের মঙ্গল কামনা করে দোয়া বিশেষ করা হয়।
এর আগে বিদায়ীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাবেয়া বসরী বর্ষা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম