প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২২, ৫:১০ পি.এম
ঈশ্বরদীতে ৪শ’ পিস ইয়াবা’সহ আটক ২

ঈশ্বরদীতে চারশত পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে বাঘইল দোতলা সাঁকোর মুখে পাকশী পুলিশ ফাঁড়ি পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার বাঘইল গ্রামের সরদার পাড়ার আমিরুল ইসলামের ছেলে সেলিম হোসেন (১৯) একই গ্রামের মিল্টনের ছেলে হাসান আলী (২০) এদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা সহ আটক করেন পাকশী পুলিশ ফাঁড়ি।
ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ি পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ৪০০পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। আটক কৃত আসামির বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম