মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া বুদ্ধিজীবীদের স্মরণে সারাদেশে ন্যায় ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
ঈশ্বরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার সকাল ৮:০০ টায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করে পাবনা ৪ (ঈশ্বরদী -আটঘরিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য, অত্র অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশীদুল্লাহ,পৌর মেয়র ইসাহাক আলী মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুরাদ আলি মলিথা , উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এস মাসুদ রানা,যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি মল্লিক মিলন মাহমুদ সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন পৃথকভাবেপুষ্পস্তবক অর্পন করেন। এছাড়াও ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান, কমান্ডারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম