কে .এম .আতিক হাসান :
পাবনা জেলার সম্মানীয় মুক্তিযোদ্ধা পরিবারের মেধাবী ভদ্র নম্র ও বিনয়ী এক মুখ ডালিফ৷ বাবা মোঃ ফরিদুল ইসলাম খোকন একজন সামাজিক ও সাংস্কৃতিক মনা ব্যক্তিক্ত,সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা জেলা সভাপতি,থিয়েটার অনুশীলন আশি সহ বাংলাদেশের বহু সাংস্কৃতিক সংস্থার সদস্য৷ চাচা বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিকুল ইসলাম বকুল বাংদেশের সাবেক এমপি এবং তিনি পাবনা সর্বপ্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন কড়া নিরাপত্তা উপেক্ষা করেই৷
ডালিফ নবম শ্রেণিতে থাকা অবস্থায় কোনো এক অজানা কারণে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে অভিমান করে চলে যায় না ফেরার দেশে৷ বাবা মায়ের একমাত্র সন্তান ডালিফকে হাড়িয়ে বাবা মা শোকে পাথড় হয়ে যান৷ ডালিফ পাবনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একজন মেধাবী মুখ ছিলো৷

বাবা ফরিদুল ইসলাম খোকন নিজ চিন্তা ভাবনায় ডালিফের নাম অনুসারে পাবনায় একটা সংগঠন তৈরির ইচ্ছা পোষন করেন,যেনো ডালিফের মতো আর কোনো সন্তান অভিমান করে বাবা মাকে ফাঁকি দিয়ে এমন কিছু না করেন৷ সে সুত্র ধরে বাবা ফরিদুর রহমান খোকন "ডালিফ ফাউন্ডেশন" নামে একটা প্রতিষ্ঠান তৈরি করেন৷ তার উদ্ভোদন হিসেবে তিনি ডালিফের সাবেক স্কুলকে বেছে নেন৷
সেখানে তিনি প্রধান আলোচক হিসেবে রাখেন বিখ্যাত সাইক্রিয়াটিস্ট ডাঃ বোরহান উদ্দিন৷ ডাঃ সাহেব স্কুলের বাড়ন্ত বয়ষের কিশোর কিশোরিদের সাথে কথা বলেন এবং তাদের মনের ভাব বোঝার চেষ্টা করেন৷ একপর্যায়ে অভিভাবকদের সাথেও কথা বলেন৷
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডালিফ ফাউন্ডেশনের সন্মানিত চেয়ারম্যান জনাব ফরিদুল ইসলাম খোকন কান্না জড়িত ভাষায় বলেন,ডালিফ আমার একমাত্র সন্তান ছিলো,সে ছিলো তোমাদেরই বন্ধু তার এভাবে অভিমান করে চলে যাওয়া আমায় খুব কষ্ট দেয়৷ তোমরা ও আমার ছেলের বয়সী, তোমাদের এই বয়ষটাই মান অভিমানের৷ পরিশেষে তোমাদেরকে শুধু আমি একটা কথাই বলতে চাই ডালিফের মতো অভিমান করে কেও বাবা মাকে কষ্ট দিয়ে একা ফেলে যেওনা৷
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারম্যান ফরিদুল ইসলাম খোকন, ভাইস চেয়ারম্যান আবুল এহসান খান,সদস্য সচিব মামুন সাব্বির, সদস্য ওয়াহিদা আপসরা ও আলমগীর সম্রাট , ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউদ্দিন স্যার,এডিশোনাল সমাজসেবা অফিসার আসাদুদ্দৌলা, সাধারণ সম্পাদক সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা ড.নরেশ মধু,সাধারন সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট দেওয়ান মাজহার মুন্নু,রাকিবুল ইসলাম-প্রমোশন অফিসার বিসিক পাবনা,লেখক জুলফিকার কবিরাজ,শাহীন সাবিদ খান,সাংবাদিক রবিউল রনি,সাংবাদিক কে.এম. আতিক হাসান, ফজলে রাব্বি ফারুক,শাকিল হোসেন পায়েল প্রমুখ ব্যক্তিবর্গ৷
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম