আসছে ঈদুল ফিতর আরও আনন্দময় করতে ঈশ্বরদী বাজারের জাকের সুপার মার্কেটের একুশে বুটিক তাদের দ্বিতীয় শোরুম ফারজানা”স লাইফ ষ্টাইল চালু করেছে। নতুন এর শোরুমে ঈদ পোশাকের সম্ভার সাজিয়েছে নতুন ও বাহারি সব ডিজাইনে। আরামদায়ক, রুচিশীল, গুণগত মান বজায় রেখে বিভিন্ন উৎসব ও ঋতুতে ট্রেন্ডি পোশাক দিয়ে উদ্বোধনের দিন থেকেই ‘ফারজানা”স লাইফ ষ্টাইল ’ এ প্রজন্মের ফ্যাশনপ্রেমী তরুণীদের পছন্দের শোরুমের তালিকায় জায়গা করে নিয়েছে।
প্রতিষ্ঠানের পরিচালন ফারজানা ফেরদৌস পুষ্প বলেন, ঈদে পরিবেশ ও আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে ফারজানা”স লাইফ ষ্টাইল থ্রি-পিস, টপস এনেছে। মেয়েদের পোশাকে প্রাধান্য পেয়েছে বাহারির রং ও ভারী কাজ, যা নিয়ে এসেছে বৈচিত্র্য। থ্রি-পিস, টপস, টু-পিস, শর্ট ও লং।বুধবার ফারজানা”স লাইফ ষ্টাইল শোরুম ফিতা কেটে উদ্বোধন করছেন ফাতেমা তুজ জোহরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম