''জয় হোক জীবনের, জয় হোক মানবতার'' এই প্রতিপাদ্য নিয়ে ঈশ্বরদীর সলিমপুরে জীবনের জয়গান মানব কল্যান সংস্থার উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
চলমান কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (৩১ মার্চ) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী সংগঠনের কার্যালয়ে ঐসব দুস্থ পরিবারের মাঝে ১ বস্তা করে চাউল বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সাধারন সম্পাদক মোঃ রাজন আহম্মেদ, কোষাধ্যক্ষ কামরুজ্জামান মাসুম, সদস্য শিশির মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম