নানা আয়োজনে দাশুড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির (পাবনা-১) উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৬ মার্চ) সকালে দাশুড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এসময় পাবনা- ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, দাশুড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম হাফিজুর রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল রাজ্জাক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম