মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল ৭:৩০ টাই উপজেলা আওয়ামীলীগ পার্টি অফিসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এমপি পুত্র, বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা যুবলীগ নেতা ইমতিয়াজ চৌধুরী মিলন,সাবেক পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা আমজাদ হোসেন অবুজ ,কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি , যুবলীগ নেতা মিজান মালিথা, যুবলীগ নেতা সাজিদ মোরশেদ খান রুশো, যুবলীগ নেতা সাত্তার, যুবলীগ নেতা আকমল, যুবনেতা কামাল বিশ্বাস, কলেজ ছাত্রলীগের সহ উপজেলা যুবলীগ ,পৌর যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম