বাংলা নববর্ষের প্রথম দিনের সুর্যোদয় হয় উৎসবের মধ্য দিয়ে। বিগত বছরের সুঃখ-দুঃখ, আনন্দ-বেদনা ভাগাভাগি করে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক এ প্রত্যাশা জানিয়ে ঈশ্বরদী , আটঘরিয়াবাসী ও সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

এক শুভেচ্ছা বার্তায় এমপি বলেন,সকলের মাঝে জাগে প্রাণের নতুন স্পন্দন।বাংলাা নববর্ষ আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত । নববর্ষ উদযাপন আমাদের জাতীয় সংস্কৃতির সাথে গভীরভাবে সম্পৃক্ত।অতীত অর্জন ও সাফল্যকে ভিত্তি করে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবো- এ হোক নতুন বছরে সকলের অঙ্গীকার।বাংলা নববর্ষের শুভেচ্ছা।
জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম