ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০- এপ্রিল) সন্ধায় আল আমান জামে মসজিদে বাঘইল পূর্ব পাড়া যুব সমাজের যৌথ আয়োজনে দোয়া ও এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে হামদ, নাত কোরআন তেলাওয়াত ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বাঘইল পূর্ব পাড়া আল আমান জামে মসজিদের ইমাম আব্দুর কুদ্দুস । মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিল সফল করতে সার্বিক সহযোগিতা করেন সজিব,বেলাল, হেলাল,নিজাম উদ্দিন,রাজু,অনিক,আপন, জিহাদ, অশ্রু, নাহিদ, মুন্না,আশা, ইমরান, সহ এলাকার যুবসমাজ। ইফতারে শতাধিক মুসল্লি অংশ নেন। পরে প্রতি বছর এভাবে ইফতার মাহফিল করে যুব মানুষের পাশে যেন থাকতে সেই উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম