ঐতিহাসিক মহান মে দিবস উপলক্ষে ঈশ্বরদী - আটঘরিয়া সহ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন পাবনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য , অত্র অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।
এবার মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ।

রবিবার (৩০-এপ্রিল) রাতে এক বার্তায় তিনি বলেন- দেশে এবং প্রবাসের সকল শ্রমিক, কর্মচারী, কর্মজীবী, শ্রমজীবী মানুষকে মহান মে দিবসের সংগ্রামী শুভেচ্ছা। কাজের নিশ্চয়তা, বাঁচার মত মজুরী, নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ, সকল ধরনের বৈষম্য-শোষন-নির্যাতনের অবসান, মানবাধিকার নিশ্চিত হোক এটাই প্রত্যাশা। মনে রাখতে হবে, শ্রম কখনও সস্তা নয়, শ্রমিক দয়ার পাত্র নয়। সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম