পাবনার ঈশ্বরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সরকারী এস এম মডেল স্কুল এ্যান্ড কলেজ খেলার মাঠে খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস৷
আয়োজক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহাক আলী মালিথা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়ার ফেরদৌস কাকলি, ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসমা খান, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইফুজ্জামান পিন্টু, সাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিন হোসেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশসহ নানান শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ৮টি দল অংশগ্রহন করবে। দলগুলো হল লক্ষীকুন্ডা, পাকশী, দাশুড়িয়া, ছলিমপুর, সাঁড়া, মুলাডুলি ও সাহাপুর ইউনিয়ন এবং ঈশ্বরদী পৌরসভা।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদ একাদশ বনাম পাকশী ইউনিয়ন পরিষদ একাদশের মাঝে খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব পান্না কাইছার, নরুল এবং শুভ। ধারাভাষ্যে ছিলেন আইনুল ইসলাম ও ওহেদ্দুজামান টিপু।
আগামী বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম