পাবনার ঈশ্বরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বিকাল ৫ টায় ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সরকারী এস এম মডেল স্কুল এ্যান্ড কলেজ খেলার মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
উপজেলা সহকারী কমিশনার টি. এম রাহসিন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইসাহাক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়ার ফেরদৌস কাকলি, ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইফুজ্জামান পিন্টু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহ নানান শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ৮টি দল এ খেলায় অংশগ্রহন করে। দলগুলো হল লক্ষীকুন্ডা, পাকশী, দাশুড়িয়া, ছলিমপুর, সাঁড়া, মুলাডুলি সাহাপুর ইউনিয়ন এবং ঈশ্বরদী পৌরসভা।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পাকশী ইউনিয়ন পরিষদ একাদশ বনাম পৌর পরিষদ একাদশের মাঝে খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব পান্না কাইছার, নরুল এবং শুভ। ধারাভাষ্যে ছিলেন আইনুল ইসলাম ও ওহেদ্দুজামান টিপু।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম