প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৩, ৩:৪২ পি.এম
পাবনায় কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধনও বিক্ষোভ মিছিল

পাবনায় বিএডিসি,ডাল ও তৈল বীজ খামার,বীজ উৎপাদন খামার এবং বীজ প্রক্রিয়াজাতকরন কেন্দ্রের কর্মরত সকল অনিয়মিত শ্রমিকদের নিয়মিত ও দৈনিক মজুরি বৃদ্ধিসহ কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় টেবুনিয়া বিএডিসি কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, বীজ উৎপাদন খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসেম আলী, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন ,কৃষি ফার্ম শ্রমিক লীগের সভাপতি আব্দুল বারেক প্রমুখ।
আগামী ৩০ জুলাই এর মধ্যে সকল দাবি বাস্তবায়ন না হলে ৩০ তারিখের পর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলন কারী শ্রমিকরা
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম