পাবিপ্রবি প্রতিনিধি ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে খুলেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।
২১ দিনের ছুটি কাটিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আজ শনিবার ফিরবেন ক্যাম্পাসে। আবারো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়।
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় ছুটি শেষে আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয় খুলেছে। যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও আশেপাশের মেসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।
এতে করে ছুটি শেষে আবারও প্রাণচঞ্চল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম