প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৩, ৮:৩৪ পি.এম
ঈশ্বরদী সরকারি কলেজে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বরদী সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম সভাপতিত্বে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোছাঃ হাফিজা খাতুন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী মহিয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন, রসায়ন বিভাগের অধ্যাপক ডা. রোকনুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা শারমিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহাকারী অধ্যাপক মোঃ তোফাজ্জল হোসেন, বাংলা বিভাগের প্রভাষক নাহিদ কামাল, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ আতিকুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম।
উল্লেখ্য, বঙ্গমাতা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। ১ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম