এম ইসলাম দিলদার বাঘা প্রতিনিধি, রাজশাহী। অবশেষে ৮ আগস্ট গভীর রাতে বাবাকে খুনের দায়ে পলাতক ছেলে শুকুর আলীকে ১৫ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে বাঘা থানার ওসি খায়রুল ইসলাম।
গত সোমবার (৭ আগস্ট) রাতে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামে ছেলের হাসিয়ার কোপে বাবা রুস্তম আলী(৭০) মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে শুকুর আলী (৪০) পলাতক ছিলো। গোপন তথ্যের ভিত্তিতে এবং ডিভাইস ব্যাবহারের মাধ্যমে ৮ আগস্ট ওসি মো,খায়রুল ইসলাম, এসআই নুরুল আফসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে খুন হওয়ার ১৫ ঘন্টার মধ্যে চারঘাট থানার সীমানায় গভীর রাতে খুনি ছেলে শুকুর আলী(৪০) কে গ্রেফতার করতে সক্ষম হন। এ বিষয়ে স্থানীয় প্রতিবেশীরা জানান, কিছুদিন ধরে বাবার গাছ বিক্রি করে ছেলে টাকা নিবে বলে জানায়। গাছ বিক্রি করতে বাবা নিষেধ করে ছেলেকে। এ নিয়ে সোমবার রাতের কোন এক সময় কথাকাটাকাটির এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে বাবা রুস্তম আলীকে কুপিয়ে হত্যা করে ছেলে শুকুর আলী। তবে শুকুর আলীর মাথায় সমস্যা আছে।কিছু দিন আগেও পাশের এক মহিলাকে মারধর ও হাসুয়া দিকে কুপিয়ে জখম করে ৫০ হাজার টাকা গ্রাম্য শালিসে জরিমানা দেয়।
এ বিষয়ে বাঘা থানার ওসি খাইরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে শুকুর আলী পলাতক ছিলো। গোপন তথ্যের ভিত্তিতে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে আমি অভিযান পরিচালনা করি।খুন হওয়ার ১৫ ঘন্টার মধ্যে চারঘাট থানার সীমানায় গভীর রাতে খুনি ছেলে শুকুর আলী(৪০) কে গ্রেফতার করতে পেরেছি। তার বিরুদ্ধে মামলা হয়েছে।বাঘা থানার মামলা নাম্বার ৯ তারিখ ৮/৮/২৩ ধারা ৩০২ পেনাল কোড এর এজাহার ভুক্ত গ্রেফতারকৃত আসামী মোঃ শুকুর আলী পিতা মৃত রুস্তম আলী গ্রাম হরিরামপুর থানা বাঘা জেলা রাজশাহী কে আজ ৯ আগস্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম