লালপুর ( নাটোর) প্রতিনিধি! নাটোরের লালপুরে লক্ষ্মীপুর বাজার প্রাইভেটকার- মোটরসাইকেল ও অটোভ্যান ত্রিমুখী সংঘর্ষে নিহত-১ আহত- ২ হয়েছে। বুধবার (২৩ আগষ্ট ২০২৩ ) দুপুরে উপজেলা ২নং ঈশ্বরদী ইউনিয়নে লক্ষ্মীপুর বাজার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া হইতে রাজশাহীগামী প্রাইভেটকার এর সামনের ডান দিকের চাকা বাস্ট হলে মোটরসাইকেলের চালক গৌরীপুর গ্রামের আব্দুর রহমান এর ছেলে মোঃ হারুনার রশিদ বাবলু (৪১) ও নুরুল্লাপুর এলাকার মক্কেল শাহ এর ছেলে হামিদুল ইসলাম (২৫) এবং গৌরিপুর এলাকার খোদাবক্স এর ছেলে আজগর আলী ( ২৫) তিনজনে মোটরসাইকেল যাওয়ার পথে কার ও চার্জার ভ্যানকে চাপা মোটরসাইকেল চালক হারুনার রশিদ ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন, পুলিশ ও লালপুর ফায়ার সার্ভিসের সহায়তায় আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে থেকে ঘাতক প্রাইভেট কারটি জব্দ করে লালপুর থানায় নিয়ে আসে এবং বাংলাদেশ সড়ক আইন মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম