লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বড়াল নদীতে গোসল করতে গিয়ে উর্মি খাতুন(১৯) নামের এক গৃহবধূ মৃত্যু হয়েছেন।
সোমবার (১৪ আগষ্ট) উপজেলার ধুপইল চকপাড়া এলাকায় এঘটনা ঘটে। উর্মি একই এলাকার রাজমিস্ত্রী মিনাউলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিন নারী বড়াল নদীতে গোসল করতে নামেন। এসময় উর্মি খাতুন নামে এক নারী নদীতে ডুব দিলে সাঁতার না জানায় নদীতে ভেসে যান। পরে স্থানীয়রা ওই নারীর সন্ধান না পেয়ে দয়রামপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার অভিযানে তিন ঘন্টা পরে ঘটনাস্থলে ৫০০ গজ দূরে নিহতর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে দয়রামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মুনজুরুল আলম বলেন,নদীতে উদ্ধার অভিযান করে গৃহবধূর লাশ ঘটনাস্থল থেকে এউদ্ধার করা করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম