লালপুর (নাটোর) প্রতিনিধি মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও পরাজিত দেশ, বিদেশি শক্তি এবং ঘাতক চক্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই দিনে সপরিবারে হত্যার প্রতিবাদে লালপুরের মোহরকয়া বাজারে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭আগস্ট ২০২৩ ) বিকেলে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়েনের মোহরকয়া বাজারে বিলমাড়ীয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. শাহ্ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লে. কর্ণেল (অবঃ) রমজান আলী সরকার। এ সময় আরো বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আজবার আলী, বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুজন আহমেদ, দুয়ারিয়া ইউনিয়নের সৈনিক লীগের সভাপতি সাইদুর রহমান, ২ নং ঈশ্বরদী ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম , সেই সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা । আলোচনার শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম