নাটোর প্রতিনিধি : প্রধানমন্ত্রীর দেওয়া ইঙ্গিতের প্রস্তুতি নিয়ে চূড়ান্ত প্রস্তুতির প্রথম পর্বেয় শোভাযাত্রায় বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ ও শোভাযাত্রা করেছেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লে. কর্নেল (অবঃ) রমজান আলী সরকার।
বুধবার ( ১৩ সেপ্টন্বর) দুপুরে লালপুর- বাগাতিপাড়ার উপজেলার বিভিন্ন এলকায় দিনব্যাপী গণসংযোগে ও শোভযাত্রা করে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আবারো শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। লে. কর্নেল (অবঃ) রমজান আলী সরকার বলেন, আওয়ামী লীগের ক্ষমতার সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতেও এই উন্নয়ন বহুগুণে বৃদ্ধি পাবে। আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো উন্নয়নে অংশগ্রহণ করতে চাই। মানুষের পাশে থাকতে চাই। তাই আগামী সংসদ নির্বাচনে এ আসনে নৌকাকে জয়যুক্ত করতে আমি বদ্ধপরিকর। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিবেন। এসময় দলীয় কয়েশত নেতাকর্মী, হাজারের অধিক মোটরসাইকেল ও ২৫/৩০খানা মাইক্রো পিক আপ গাড়িসহ শোভাযাত্রা বের করেন।
এসময় উপস্থিত ছিলেন, লালপুর- বাগাতিপাড়ার উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম