লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে রিক্তা খাতুন (৩০) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর রাতে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এঘটনা ঘটে। রিক্তা একই এলাকার মোঃ ওয়াসিম আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে নিজ ঘরের বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে রিক্তা পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জ্বল হোসেন জানায়, লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম