স্টাফ রিপোর্টার! গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নাটোরে লালপুর ও বাগাতিপাড়ার প্রধান প্রধান বাজার ও মোড়ে মোড়ে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা ও পথ সভা করলেন নাটোর-১ আসনের নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা,নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল (অবঃ) রমজান আলী সরকার।
বুধবার (২৫ অক্টোবর) সারাদিন ব্যাপী লালপুর ও বাগাতিপাড়া উপজেলার সালামপুর, আব্দুলপুর লালপুর, গোপালপুর, ওয়ালিয়া, দয়ারাপুর, মালঞ্চি, লোকমানপুরসহ বিভিন্ন স্থানীয় বাজার সড়ক মোড়ে মোড়ে মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের বিভিন্ন উন্নয়ন চিত্র জন-সাধারণের নিকট তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা কৃষক লীগের সংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন টিটু, বঙ্গবন্ধু প্রবীণ জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডল, লালপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি আতিকুর রহমান, লালপুর ইউনিয়ন যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কাদের পল্টু, ২ নং ঈশ্বরদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, লালপুর উপজেল ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রব্বানী, দুড়দুড়িয়া ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য টিপু সুলতান, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর মির্জাসহ বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ও তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম