নিজস্ব প্রতিনিধি:, নাটোরের লালপুরে গন্ডবিল গ্রামে মাহিম (০২) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে নিহত শিশুটি এই গ্রামের মোঃ মিলন হোসেনের পুত্র।
শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির মায়ের হাতে খাওয়ার পরে হাটতে হাটতে বের হয়। কিছুক্ষন পর তার খোঁজ করে না পেয়ে বাড়ির পাশে একটি পুকুরে পানিতে শিশুটিকে ভাসতে দেখে। শিশুটির দাদা মোঃ ছুরাপ হোসেন পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম