লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে হিরোইনসহ লাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে জব্দকৃত হিরোইনের পরিমাণ জানা যায়নি।
শনিবার (৭ অক্টোবর) উপজেলার বিলমাড়ীয়ার ইউনিয়নের মোহরকয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক একই এলাকার আসমতের ছেলে। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে লালপুর থানায় গ্রেপ্তারকৃতের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম