ফজলুর রহমান,স্টাফ রিপোর্টার! “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ পালিত হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই লালপুর শাখার সভাপতি আব্দুল মোতালেব রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিটনের সঞ্চলনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা সমাজ সেবাকর্মতা মোতালেব রসকার, লালপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ সাহীন ইসলাম, বন কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ, সমবায় কর্মকর্তা মো: আজিজুর রহমান,
এ সময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই লালপুর শাখার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন, উপজেলা প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, শিমুল আলী, সজিবুল ইসলাম রিদয়, শরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম