প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৩, ৭:৩৩ পি.এম
লালপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

স্টাফ রিপোর্টার! নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর শতাব্দী প্রাচীন শ্রী শ্রী শিব মন্দিরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলো।
মঙ্গলবার(২৪শে অক্টোবর-২৩)বিকেল ৫ টা ২৫ মিনিটের সময় উক্ত মন্দির কমিটির সভাপতি শ্রী সঞ্জয় কুমারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুভাষ মজুমদারের সঞ্চালনায় ও আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা লালপুর থানার এ এস আই ইউসুফ আলীর সার্বিক তত্ত্বাবধানেনমা দুর্গাকে বিদায় জানাতে বিকেল থেকেই ভক্তরা সিঁদুর খেলায় মেতে উঠেন ভক্তরা।
পরে বিকেল বিজয়া দশমীতেই দুর্গা কৈলাসে গমন করেন, তাই মা দুর্গাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে উঠবেন ভক্তরা। অন্তরে দেবী মাকে রেখে বিদায়ের সুর বাজবে ঢাক ও শঙ্খের ধ্বনিতে। মণ্ডপে মণ্ডপে পুরোহিতের মন্ত্র পড়ার পাশাপাশি ভক্তদের অশ্রুজলে হিন্দু ধর্মাবলম্বীরা বিদায় দেন দেবীকে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম