হরতালের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিরোধ করতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকার আহবান জানিয়েছেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি ও জামায়াত আগামীকাল সারাদেশে সকাল–সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেওয়ার পর বিকেলে ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শান্তি ও উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
নূরুজ্জামান বিশ্বাস বলেন, ‘হরতাল কেন দিয়েছেন আমরা জানি। কোটি কোটি টাকা খরচ করেও যুকরাষ্ট্র ও যুক্তরাজ্য গিয়ে সরকার প্রধানদের সঙ্গে দেখা করতে পারেন নি। মিশন ব্যর্থ হওয়ার পর কর্মীদের মনোবল চাঙ্গা করতে এই হরতাল ডেকেছেন।
নূরুজ্জামান বিশ্বাস বলেন, বিএনপি কখনো এদেশের উন্নয়ন চায় নি। তারা সব সময় এ দেশকে পাকিস্তান বানাতে চেয়েছে। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুসারেই অনুষ্ঠিত হবে। এদেশে স্বাধীনতার বিরুদ্ধের অপশক্তিদের বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ নেই।
হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগের কোন কর্মসূচি নেই উল্লেখ করে তিনি বলেন, তবে নৈরাজ্য সৃষ্টি করলে আওয়ামী লীগ বসে থাকবে না।
ঈশ্বরদী পৌর ৯ নং ওয়ার্ড আঃলীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও উপজেলা আঃলীগের সাংগাঠনিক সম্পাদক মুরাদ আলী মালিথার সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান দাদু, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আঃলীগের সাংগাঠনিক সম্পাদক জহুরুল হক মালিথা।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আঃলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইমলাক হোসেন বাবু, সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রশিদ, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, যুগ্ম আহ্বায়ক সজিব মালিথা, যুবলীগ নেতা মিলন চৌধুরী, তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন অবুঝ সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগন ও আঃলীগ এবং এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা।
সভা শেষে সহস্রাধিক মোটরসাইকেল যোগে বর্নাঢ্য উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম