
২০২২ ইং সালে এসএসসি / এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা ও সাধারণ শিক্ষা বৃত্তিসহ বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার(৩০ অক্টোবর) সকালে আটঘরিয়া সিসিডিবি মাইক্রোফিনান্স কর্তৃক আয়োজিত কৃত শিক্ষার্থীদের সংর্বধনা ও বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাহারুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই সভাপতি আটঘরিয়া এলাকার সমন্বয়কারী মো: হেলাল উদ্দিন স্বাগত বক্তব্য দেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন সিসিডিবি এমএফপি ঢাকা জোনের জোনাল ম্যানেজার রঞ্জিত কুমার সাহা, সিসিডিবি এমএফপি রাজশাহী জোনের ম্যানেজার আবু সাঈদ, মাইক্রোফিন্ন্সের কর্মসুচি প্রধান মোঃ সোলায়মান সিদ্দিক
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, ইশারত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম,, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিসিডিবি শাখা ব্যবস্থাপক মোঃ সেলিম হোসেন।
মাইক্রোফিন্ন্সের কর্মসুচি প্রধান মোঃ সোলায়মান সিদ্দিক
জানান, উপস্থিত সকল ছাত্র ছাত্রী ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষন করে বক্তব্য দেন যে আমাদের সকলকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট ইত্যাদি হওয়ার আগে নিজেদেরকে ভালো মানুষ হতে হবে এবং বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে।
এছাড়াও তিনি সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য আরও বলেন একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন বিষয়ে প্রচুর বই পড়া প্রয়োজন। এবং মোবাইলে আসক্ত না হয়ে তার সটিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সন্তানাদের মাদকাসক্ত হয়ে বিপথে না যায় সেদিকে কঠোর নজর রাখতে হবে অভিভাবকদের।
অনুষ্ঠানে আটঘরিয়া এলাকায় বিভিন্ন শাখা হতে আগত এসএসসিতে ২২ জন, প্রত্যেককে ৪ হাজার টাকা, এইচএসসিতে ১০ জনকে ৫ হাজার টাকা, এবং বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ৩ জন প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৩৫ জনকে সম্মাননা ক্রেস্ট সহ শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম