প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৩, ৩:১৪ পি.এম
ঈশ্বরদীতে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতির লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচনি প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে জাতীয় পার্টি'র এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টায় ঈশ্বরদী শহরের খায়রুজ্জামান বাস ট্রার্মিনালে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির পাবনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন।
মত বিনিময় সভায় জেলা যুগ্ম প্রচার সম্পাদক মোঃ শাহেন শা গাওছেল আজমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জাতীয় পার্টির পাবনা জেলা সহ-সভাপতি মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন মোঃ আবুল হাসেম, মোঃ শাকিল আশরাফি।
জনসভায় জেলা সহ-সভাপতি মোঃ রেজাউল করিম বলেন, গ্রামবাংলার উন্নয়ন করতে হলে জাতীয় পার্টির বিকল্প কোনো দল নেই। আগামীতে সুখী–সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে লাঙ্গল মার্কার প্রার্থীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম