প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৩, ৯:৩৫ পি.এম
নাটোর-১ আসনের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করলেন লেঃ কর্ণেল রমজান

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোর১(লালপুর-বাগাতিপাড়া)আসনের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক ও মোড়ে মোড়ে বিএনপি-জামায়াত কর্তৃক মহাসমাবেশের নামে পুলিশ হত্যা,প্রধান বিচারপতির বাসভবনে হামলা,সাংবাদিকদের উপর হামলা,পুলিশ হাসপাতাল ও গাড়িতে অগ্নি সংযোগ,দেশ ব্যাপী সন্ত্রাসী নৈরাজ্যে সৃষ্টির চেষ্টা,অবৈধ ভাবে দফায় দফায়(৫ম দফা)ডাকা অবৈধ হরতাল- অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা,নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)।
বুধবার(১৫ই নভেম্বর-২৩)সারাদিন ব্যাপী বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক ও মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবাব আলী(নবু),নাটোর কৃষক লীগের সংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন টিটু,দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলেগর সিনিয়র সহ সভাপতি আনিসুর রহমান, বঙ্গবন্ধু প্রবীণ জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডল,লালপুর ইউনিয়ন যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কাদের পল্টু,২ নং ঈশ্বরদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, লালপুর উপজেল ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রব্বানী,দুড়দুড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সদস্য রনি মন্ডল সহ বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ও তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম