ফজলুর রহমান, স্টাফ রিপোর্টার! নাটোরের লালপুরে মরহুম বীর মুক্তিযোদ্ধা নায়েব উদ্দিন মালিথা, অধ্যাপক আহাদ আলী, অধ্যাপক শরিফুল ইসলাম সহ আলহাজ্ব রিপন মাহমুদের স্মৃতিচারণ ও স্মরণ সভাসহ তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সাইফুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে ও দুড়দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা ও মাহামুদুর রহমান পলাশের পরিচালনা বক্তব্য রাখেন, রাধাকান্তপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বজলুর রহমান, আব্দুলপুর সরকারি কলেজের অধ্যাপক আতাউর রহমান, মোহরকয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, সুলতানপুর গোরস্থানের কমিটির সভাপতি সোলাইমান হোসেন, ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী হোসাইন আল আরিফ, সহকারি শিক্ষক সঞ্জয় কুমার, ভেল্লাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ( সাবেক) সভাপতি মোহাম্মদ আলীসহ এলাকার বিশিষ্টজনরা ।
এসময় মরহুমদের রুহের মাগফিরাত কামনা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম