স্টাফ রিপোর্টার! নাটোরের লালপুরে অনাবৃষ্টি ও দাবদাহ হতে মুক্তি পেতে তাওবায় সালাত ইস্তিসকার নামাজ আদায় করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে লালপুর উপজেলার বিলমাড়ীয়ায় এলাকাবাসীর আয়োজনে বিলমাড়ীয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়।
নামাজে সাধারণ মানুষের পাশাপাশি কৃষক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশগ্রহন৷ নামাজের ইমামতি ও খুতবা পাঠ করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সুলতান মাহমুদ সাঈফী। নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একই সঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন ধর্মপ্রান মুসল্লিরা।
উপস্থিত মুসল্লীরা বলেন, বৈশাখের তীব্র খরায় ঘরে-বাইরে কোথাও ছিটেফোঁটা স্বস্তি নেই। একটু বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেছে এই অঞ্চলে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর দরবারে একটু প্রশান্তির বৃষ্টি চেয়েছি। আল্লাহ আমাদের কবুল করে অনাবৃষ্টি দূর করে জমিনকে শীতল করার জন্য প্রার্থনা জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম