প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৪, ১২:১৪ এ.এম
পাবনার ঈশ্বরদীতে বিশ্ব মা দিবস পালিত হয়েছে

পাবনার ঈশ্বরদীতে নানা আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। "শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা" এই প্রতিপাদ্য নিয়ে সকাল ১১ টায় ঈশ্বরদী উপজেলা পরিষদ কার্যালয়ে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন খান।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল বাতেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সাকিব, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসেম আলী, সহ সভাপতি খন্দকার মাহাবুবুল হক দুদু, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সেন্টু, উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষণ কর্মকর্তা অর্পিতা নাজনীন, কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষক সাদিয়া সুলতানা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মা হলেন পরিবারের মূল পরিচালক। সন্তান তার কাছ থেকেই প্রাথমিক শিক্ষা পেয়ে থাকে। প্রত্যেকেরই মায়ের প্রতি সম্মান, ভালোবাসা ও শ্রদ্ধা জানানো উচিত। প্রত্যেক আদর্শ সন্তানের মায়ের আদেশ পালন করা ও তাকে সেবা করা সন্তানের কর্তব্য।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম