লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে 'পরিবেশগত সংকট মোকাবিলায় সাংবাদিকতা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৩ মে) বিকালে লালপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এউপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে লালপুর ত্রি-মোহনী চত্বর থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়। আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র ও জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর শাখার সভাপতি আব্দুর রশিদ, সাবেক সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জামিল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ মিঠু সদস্য সজিবুল হৃদয়, নুহুউল্লাহ, শিমুল আলী, তরিকুল ইসলাম ফাহিম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম