লালপুর (নাটোর) প্রতিনিধি! নাটোরের লালপুরে আব্দুলপুর বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৮টি দোকানঘর ও মালামাল পুড়ে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি।
শুক্রবার (১৪ জুন ) ভোর ৪টার দিকে চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর বাজারে শাহিনের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরে শাহিনের দোকানঘরে থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনের লেলিহান ও বাজারে নাইট গার্ড ও লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের জাকির, লালন উদ্দিন , সুমন কুমার সরকার, দীপক কুমার সরকার, নাজমুল হোসেন , নজরুল ইসলাম দুখুর দোকান ঘরসহ মোট সাতটি দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় দোকানঘরে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে দয়ারামপুর ও লালপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে আটটি দোকান ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পরে দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুনে ক্ষতিগ্রস্তরা দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম