পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১ জুন) বিকেল সাড়ে ৩ টায় পাবনার চাটমোহর এর নতুন বাজার জাদিস মোড় সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ মজনু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকৃত মজনু লালমনিরহাট জেলার বনগ্রামের পিতা মৃত আব্দুল সোবহান আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন জানান, মজনু দীর্ঘদিন মাদক চোরাচালানের সাথে জড়িত ছিলেন,গোপন সংবাদের ভিত্তিতে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৫ কেজি গাঁজা তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামির বিরুদ্ধে চাটমোহর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম