স্টাফ রিপোর্টার! নাটোরের লালপুুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিশেষ বরাদ্দ (ভিজিএফ) এর চাউল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ জুন) সকালে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের অনুকলে ১ হাজার ৩শ ৬২টি পরিবারের মাঝে ১০ কেজি করে এই ভিজিএফ চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের তোফা ।
এসময় উপস্থিত ছিলেন , ইউপি সদস্য শাহাদাত হোসেন সাধু, আলতাব হোসেন, টিপু সুলতান, আব্দুর রহিম, মোছাঃ আলেয়া বেগমসহ অন্যান্য সদস্য ও গ্রাম পুলিশ বৃন্দ ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম