স্টাফ রিপোর্টার!
নাটোরে লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিলমাড়ীয়া ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ আগষ্ট) বিকেলে বিলমাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিলমাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আনেজ উদ্দীন এর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা জামায়াতের আমীর মাও আবুল কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ সাজ্জাদুর রহমান উজ্জল, লালপুর ইউনিয়ন আমীর ও ১ নং ওয়ার্ড সদস্য কামারুজ্জামান চঞ্চল। বিলমাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ রাজন আহমেদ, লালপুর উপজেলা শিবিরের সভাপতি সাব্বির রহমান, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বিলমাড়ীয়া ইউনিয়ন শিবিরের সভাপতি আব্দুস সালাম। এসময় বিলমাড়ীয়া ইউনিয়ন জামায়াত ও শিবিরের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম