প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ১২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৩:২৯ পি.এম
ঈশ্বরদী পৌরসভার নব নিযুক্ত পৌর প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী পৌর পরিষদের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করলেন নবনিযুক্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঈশ্বরদী পৌর পরিষদের সম্মেলন কক্ষে সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবনিযুক্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
মতবিনিময় সভায় পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম এর সঞ্চলনায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী প্রকৌশলী আবুজাফর মোহাম্মদ রেজা, পৌর প্রধান সহকারী কর্মকর্তা মাসুদুল আলম, পৌর হিসাব রক্ষক কর্মকর্তা তাইবুর রহমান, পৌর সেনেটারী ইন্সপেক্টর আবুল কায়সার সুজা, পৌর অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর প্রবির কুমার বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন পৌর পরিষদে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী।
মতবিনিময় সভায় পৌর প্রশাসক সুবীর কুমার দাশ কর্মকর্তাদের তথ্য ভিত্তিক বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ শেষে আইন ও বিধি মোতাবেক সকল নাগরিক সমস্যা সমাধান করা হবে বলে জানান।
এছাড়া পৌরবাসীর জন্য যে পৌরকর নির্ধারণ করা হয়েছিলো সবাইকে ডেকে খুব দ্রুত সময়ের মধ্যে রি অ্যাসেসমেন্টের মাধ্যমে সমাধান করা হবে।
পৌর কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ সময় বেতন বন্ধ থাকার বিষয়ে তিনি এক সপ্তাহের মধ্যে বেতন বাস্তবাযনের আশ্বস্ত করেন। এবং পৌর শহরকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে পরিছন্ন কর্মীদের কড়া নির্দেশ দেন।
পরে নবনিযুক্ত প্রশাসক সুবীর কুমার দাশ পৌরসভার বিভিন্ন দফতর পরিদর্শন করেন এবং কর্মদিবসের প্রথম দিন পৌর কার্যালয়ের অফিসে বসে পৌরসভার কার্যক্রম পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম