
স্টাফ রিপোর্টারঃ
নাটোর-১ (লালপুর - বাগাতিপাড়া) উপজেলা বিএনপির গরীর দুঃখী মেহনতি মানুষের আস্থার প্রতীক বিএনপির কার্য নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক জনাব এ্যাডঃ তাইফুল ইসলাম টিপুর নির্দেশনায় লালপুরে দুড়দুড়ীয়ায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মী সমাবেশ হয়।
দুড়দুড়ীয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক মতবিনিময় সভায় দুড়দুড়ীয়া যুবদলের যুগ্ম আহবায়ক তাজিজুল ইসলামের সভাপতিতে ও যুগ্ম আহবায়ক মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার।
বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই (নান্নু) , লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজির উদ্দিন (বাবু) , দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী আজগর , দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপি'র যুবদলের আহবায়ক মোস্তাক আহমেদ, ছাত্রনেতা মশিউর রহমান সুমন, এছাড়া ও বিএনপি'র সহযোগী অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল আলী
©২০২০-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || পাবনা নিউজ পোস্ট.কম